Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের দুই উপজেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ এপ্রিল, ২০১৮

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের দুই উপজেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

রোববার (২৯ এপ্রিল) জেলার দোয়ারাবাজার ও শাল্লা উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা কৃষক লীগ।    

সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া ও সদস্য সচিব বিন্দু তালুকদার স্বাক্ষরিত দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কৃষক লীগকে আরও সক্রিয় এবং শক্তিশালী করার লক্ষ্যে শীঘ্রই দোয়ারাবাজার ও শাল্লা উপজেলায় কৃষক লীগের নতুন উপজেলা কমিটি গঠন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.