Sylhet Today 24 PRINT

সিলেটে ক্রীড়ালেখক সমিতির নির্বাচন ৭ মে

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৭মে অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ এপ্রিল) রাতে সমিতির আহবায়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে তফশিল ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী দুই সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশনার হিসেবে আছেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
 
ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৩ মে মনোনয়নপত্র সংগ্রহ, ৪ মে মনোনয়নপত্র জমা, ৫ মে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার এবং ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, সিলেট জেলা শাখার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। পরে নির্বাচন কমিশনারদের কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সভায় কমিটির আহবায়ক আহবাব মোস্তফা খান, সদস্য শফিকুর রহমান চৌধুরী, মান্না চৌধুরী ও রফিকুল ইসলাম কামাল উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.