Sylhet Today 24 PRINT

সিলেটে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ এপ্রিল, ২০১৮

সিলেট জেলা পুলিশ লাইনস হল রুমে রোববার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) সিলেটে শাখার উদ্বোধন করা হয়েছে।

সিলেট জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. সহীদুল ইসলাম চৌধুরী, প্রাক্তন আইজিপি, সভাপতি ও পৃষ্ঠপোষক, বিআরপিওডব্লিউএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সরোয়ার হোসেন, প্রাক্তন অতিরিক্ত সচিব ও সহ-সভাপতি, বিআরপিওডব্লিউএ ও মো. আব্দুর রউফ, পিপিএম, প্রাক্তন আইজিপি ও সহ-সভাপতি, বিআরপিওডব্লিউএ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মিয়া লুৎফুর রহমান, প্রাক্তন পুলিশ সুপার ও মহাসচিব, বিআরপিওডব্লিউএ, এডভোকেট মো. ফজলুল হক, মহাসচিব কেন্দ্রীয় কমিটি, বিআরপিওডব্লিউএ, কাওছার আহমদ হায়দরী, প্রাক্তন পুলিশ সুপার ও সভাপতি, বিআরপিওডব্লিউএ, সিলেট শাখা, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন আইজিপি এম. সহীদুল ইসলাম চৌধুরী বলেন বিআরপিওডব্লিউএ এর সিলেট শাখা অফিস উদ্বোধনের মাধ্যমে সিলেট ও এর আশপাশে কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের লব্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ প্রজন্মের পুলিশ কর্মকর্তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবেন।

প্রধান অতিথি সিলেট জেলা পুলিশ লাইনসে বিআরপিওডব্লিউএ এর অফিস কক্ষ প্রদানের জন্য পুলিশ সুপারকে বিশেষভাবে ধন্যবাদ প্রদান করেন। পুলিশ সুপার সিলেট ও বিআরপিওডব্লিউএ এর উন্নয়নে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.