Sylhet Today 24 PRINT

সিলেটের শাহপরান থানা জাসাসের আহ্বায়ক কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ এপ্রিল, ২০১৮

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর শাহপরান থানা কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৯ এপ্রিল) সিলেট জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু ও সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. জাহেদ আহমদকে আহ্বায়ক ও মো. ফয়সল আহমদকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা সিলেটের শাহপরাণ থানার আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন, যুগ্ম আহ্বায়ক জাহিদ আহমদ জনি, মো. মিঠুন আহমদ, মো. সুলতান আহমদ (ফয়ছল), মেহেদী নায়ীব আকিফ, মো. আতাউর রহমান (রাহাত), মো. সিরাজ আহমদ, মো. বাবুল হোসেন, মো. আল আমিন আহমদ, মো. লিটন আহমদ ও মো. মনির আহমদ মনির, সদস্য মো. ফয়ছল, মো. মনির আহমদ, মো. মস্তফা কামাল, মো. সুজন আহমদ, মো. আলভি শাহরিয়া হৃদয়, মো. রফিক আহমদ, মো. আফজাল আহমদ, মো. অপু আহমদ, মো. রাহি আহমদ, মো. মুহিবুর রহমান মুহিব, মো. হাবিব আহমদ, মো. ফখরুল ইসলাম ও মো. রাশেদুর রহমান লিহাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.