Sylhet Today 24 PRINT

ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় অনুশীলন ক্যাম্প সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ এপ্রিল, ২০১৮

ক্রীড়া পরিদপ্তরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৬ বাছাই প্রতিযোগিতার ৩ দিনব্যাপী সিলেট বিভাগীয় অনুশীলন ক্যাম্প সম্পন্ন হয়েছে।

সিলেট বিভাগের ৪টি জেলা হতে ২৬ জন খেলোয়াড় অনুশীলন ক্যাম্পে অংশ গ্রহণ করেন। ২৬ জন খেলোয়াড় হতে ১৬ জন খেলোয়াড়কে মনোনীত করা হয়।

জেলা ক্রীড়া অফিসার আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের স্থানীয় সরকারের উপ পরিচালক জাকারিয়া।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অদিধপ্তরের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.