Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের প্রতিমন্ত্রী মান্নান’র পক্ষে অনুদান প্রদান

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উল হাসান সমুজ প্রতিমন্ত্রী এম.এ মান্নান’র পক্ষে জগন্নাথপুরের ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসানালয়ে ১৪ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর কার্যালয় থেকে এই অনুদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের দায়িত্বশীলদের কাছে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহাতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাশিম, সাংবাদিক অমিত দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শান্তনা ইসলাম প্রমুখ।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলা সদরের উত্তর জগন্নাথপুর জামে মসজিদ, জগন্নাথ জিউর আখড়া, শ্রী শ্রী কালি মন্দির, শাহ আছিম আলী পীরের মাজার, হরিহরপুর জামেয়া মাদ্রাসা, বাদাউড়া জামে মসজিদ, শ্যামহাট আশ্রম, হরিনাকান্দি মন্দির, হিলালপুর ভৈরব মন্দির, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় ও ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.