Sylhet Today 24 PRINT

সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৮

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালিটি উদ্বোধন করবেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর সাড়ে ১২টায় সুবিদবাজারস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন এসএমপির উপ পুলিশ কমিশনার উত্তর ফয়সল মাহমুদ, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিমান কুমার শাহা, সিলেট সহকারি শ্রম পরিচালক মো. শফিকুর রহমান, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সাবেক কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, সংগঠনের উপদেষ্টা এডভোকেট আবুল ফজল, চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.