Sylhet Today 24 PRINT

মে দিবসে বেকারি মিষ্টি শ্রমিক কল্যাণ পরিষদের র‌্যালি

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ মে, ২০১৮

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা বেকারি মিষ্টি শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১ মে) দুপুরে নগরীতে এক র‌্যালি বের করা হয়।

র‍্যালিটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বন্দরবাজার, নাইওরপুল প্রদক্ষিণ করে মিরাবাজার এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক গৌছ উদ্দিন, মো. রহমান আহমদ বকুল, সামাদ, জাফর উল্লাহ চৌধুরী, বশর আহমদ, মুজাফফর আলী, রুবেল আহমদ, জাহিদ আহমদ, মো. উমর মিয়া, আবুল বশর, আবুল হোসেন, বকুল মিয়া, জাহিদ আহমদ, সালাম মিয়া, হামিজা, সামসুদ্দিন, সফিকুল, আল আমিন, বশির, শাহিন, বাদল, বাবুল, দেলোয়ার, মারুফ, সাইফুল, ইসলাম সহ অনন্যা নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা খেটে খাওয়া মানুষ। তাদের নিয়ে কোন ধরনের রাজনীতি করা চলবেনা। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সব সময় শ্রমিকরা একনিষ্ঠ। শ্রমিকদের যাবতীয় দাবি দাওয়া আদায়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.