Sylhet Today 24 PRINT

সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ মে, ২০১৮

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-১৬৬৯ এর উদ্যোগে মঙ্গলবার (১ মে) সকালে নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে সংগঠনের সভাপতি ইয়াছিন খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা মার্কেট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শাহ মো. মিজানুর রহমান, শ্রমিক নেতা দ্বীন ইসলাম, আব্দুস সালাম, কাহার উদ্দিন, কলিম উদ্দিন, মিজানুর রহমান মোল্লা, হাবিবুর রহমান, এমদাদুল হক আব্দুল্লাহ,  রাজু আহমদ, নুরুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে এবং শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির আন্দোলনের রক্তাক্ত স্মৃতি বিজড়িত এ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালিকগণকে শ্রমিকদের সাথে ভাইয়ের মত সুন্দর আচরণের মাধ্যমে তাদের ন্যায্য দাবি প্রদান করতে হবে। বক্তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.