Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ অস্ট্রিয়া শাখার কমিটি অনুমোদিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ মে, ২০১৮

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আগামী এক বছরের জন্য অস্ট্রিয়া শাখার কমিটির অনুমোদন দিয়েছে।

গত ২৮ এপ্রিল (শনিবার) কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে সিলেটে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ ও তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক নেতা বর্তমানে প্রবাসে অধ্যয়নরত বিলাল আহমদ প্রিন্সকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে উসমান খাঁনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.