Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ মে, ২০১৮

মহান মে দিবসে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট-১৯৩৩ এর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর কোর্ট পয়েন্টে সার্বজনীন খানাদানা ও স্ব-বেতনে ছুটির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা সুরুজ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ সভাপতি এ. কে. আজাদ সরকার।

আরো বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির, সাংগঠনিক সম্পাদক সম্পাদক ইমান আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মনির হোসেন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সহ সভাপতি হাসান মিয়া, প্রচার সম্পাদক ইন্তাজ আলী, তালতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ, জালালপুর আঞ্চলিক কমিটির সভাপতি মো. সাজু, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি মো. রাশেদ, বাবনা আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাগর বিশ্বাস।  

সমাবেশে বক্তারা হোটেল শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নিম্নতম মজুরী অবিলম্বে বাস্তবায়ন করা জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.