Sylhet Today 24 PRINT

সিলেটে হোটেল রেস্তোরা শ্রমিক লীগের র‌্যালি সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ মে, ২০১৮

মহান মে দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি ও সমাবেশ করেছে হোটেল রেস্তোরা শ্রমিক লীগ সিলেট জেলা ও মহানগর।

মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট নগরীর রেজিস্টারি মাঠ হতে হোটেল রেস্তোরা শ্রমিক লীগ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বের হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে সিলেট জেলার সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক আবু সাঈদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগরের সভাপতি জাহাঙ্গীর আলম হাওলাদার, জেলার দপ্তর সম্পাদক নাসির আহমদ, অর্থ সম্পাদক আব্দুল কাহার, বাছিত বাবুর্চি, মীর সাইফুল, শাহীন বাবুর্চি, আব্দুল আলী, আশরাফ বাবুর্চি, রফু মিয়া, আব্দুল করিম, লিটন আহমদ, লিয়াকত মুন্সি, মনতাজ বাবুর্চি, আবুল কাশেম প্রমুখ।

আট ঘণ্টা কাজ, কর্ম পরিবেশ, ন্যায্য মজুরীসহ শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী-মেহনতি মানুষ এখনো বঞ্চনার শিকার হচ্ছে। শ্রমিকদের সুবিধা নিশ্চিত করতে সরকারের নেয়া নানা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.