Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ মে, ২০১৮

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর উদ্যোগে কার্যকরী অফিস দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ ষ্টেশন রোডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কার্যকরী সভাপতি সুন্দর আলী খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন সহ সভাপতি মো. মানিক খান, মৌলভীবাজার শাখার সভাপতি মোহাম্মদ আলী, আলতাফ চৌধুরী, মুক্তিযোদ্ধা শাখার সাবেক শ্রমিক নেতা শামসুল হক সামছু, এমাদ মিয়া, উপশহর শাখার সভাপতি আবু নাছির বেপারী, অনুর চৌধুরী, বন্দরবাজার শাখার শ্রমিক নেতা মাসুক মিয়া, টিলাগড় শাখার সাংগঠনিক সম্পাদক মো. আলেক খান, টিলাগড় শাখার সাবেক মেম্বার নুরুল হক, লিটন, রফিক, মুরাদ, অফিস সহকারী আসকর আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের কাজ করতে হবে। পরিবহণ শ্রমিক নেতাদের দাবি দাওয়া আদায়ে সর্বদা ঐক্যবদ্ধ থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ সফলের লক্ষে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.