Sylhet Today 24 PRINT

সিলেট ডিভিশনাল ব্যান্ড এ্যাসোসিয়েশন’র কার্য নির্বাহী কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ মে, ২০১৮

সিলেট ডিভিশনাল ব্যান্ড এ্যাসোসিয়েশন বিগত  কয়েক মাস ধরে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুরুর দিকে সংগঠনটির  কোন সাংবিধানিক ও কমিটি সংক্রান্ত কোন কাঠামো না থাকলেও কার্ত্তিক পাল, সাদি চৌধুরী ও এপোলো তানভীর এর সার্বিক তত্ত্বাবধানে  কার্যক্রম সক্রিয়ভাবে চালানো হয়।

সর্বপ্রথম সিলেট ওপেন এয়ার কন্সার্ট এর  মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে। কন্সার্টটি  সিলেট বিভাগের ৫টি ব্যান্ড সহ তিনটি জেলার বিভিন্ন ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একে একে  ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 'শহীদ স্মরণে'  রিভ্যুলিউশন ব্যান্ড এর প্রথম ইপি লঞ্চিং শো ও পহেলা বৈশাখ উপলক্ষে  শ্রীমঙ্গলে  তাদের চতুর্থ কনসার্ট অনুষ্ঠিত হয়।

গত বুধবার (২৫ এপ্রিল) সংগঠনটির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সর্ব প্রথম কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

কমিটি

সভাপতি: কার্ত্তিক পাল
সহ সভাপতি: রাহুল ভট্টাচার্য, সুজয় রায়, সুমিত পাল
সাধারণ সম্পাদক: প্রিন্স দে, রাহাত চৌধুরী
সংগঠন সচিব: তানভির আহমেদ, হামেদ খান, সোহান রানা, ঝলক পাল
প্রকাশনা সচিব: সায়মন জিএইচ, বাপ্পা ,শুভ ভক্স, আহমেদ নাঈম
কোষাধ্যক্ষ: নাইম হাফিজ,ইমতিয়াজ মাহমুদ

নির্বাহী সদস্য:

সাদি চৌধুরী (প্রধান), আপন রহমান, রাফি তূর্য, শুভাশিস নিক, বিপ্রতীপ কর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.