Sylhet Today 24 PRINT

ইকবাল মনসুরের মৃত্যুতে ইমজার শোক

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৮

বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা।

বুধবার (২ মে) ইমজার সভাপতি আশরাফুল কবির ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু এক শোক বার্তায় বলেন, ইকবাল মনসুরের মৃত্যুতে সিলেটের সাংবাদিকরা এক নিবেদিত প্রাণ সহকর্মীকে হারিয়েছি। আলোকচিত্রী সাংবাদিক হিসেবে তাঁর তৎপরতা ও সাহসিকতা সকলের জন্য অনুকরণীয়। প্রিয় এই সহকর্মীকে হারিয়ে সিলেটের সাংবাদিক সমাজ আজ শোকাহত।

ইমজা নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে ইকবাল মনসুরের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করে ইমজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.