Sylhet Today 24 PRINT

সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুতে টিসিজেএ’র শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ মে, ২০১৮

দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্র সাংবাদিক ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ)।

টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন  পরিবারের সকল সদস্য গভীর ভাবে শোকাহত। টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক শ্যামানন্দ শ্যামলের পাঠানো শোকবার্তায় সংগঠনের সকলে সদস্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.