Sylhet Today 24 PRINT

সাংবাদিক মনসুরের মৃত্যুতে শুভ প্রতিদিন পরিবারের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ মে, ২০১৮

বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক ইকবাল মনসুরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক শুভ প্রতিদিন পত্রিকাতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বুধবার (২ মে) এক শোকবার্তায় দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক লিয়াকত শাহ্‌ ফরিদী, সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন বলেন- প্রয়াত আলোকচিত্র সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

তিনি আমৃত্যু সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন। সাংবাদিকদের স্বার্থ আদায়, দাবি-দাওয়া পূরণে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এক নিবেদিত প্রাণ সহকর্মীকে হারালেন সিলেটের সাংবাদিক সমাজ।

শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.