Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ফ্রেন্ডস জোন’র মুক্তিযোদ্ধাদের সম্মাননা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ মে, ২০১৮

বাংলাদেশ ফ্রেন্ডস জোন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ মে) বিকালে সিলেট নগরীর ইব্রাহিম স্মৃতি সংসদে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. মহরম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

এসময় তিনি বলেন, দেশ মাতৃকাকে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে সম্মুখসমরে অংশগ্রহণ করা প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা দেশের সূর্য সন্তান ও সম্মানিত ব্যক্তি। তাঁরা স্বপ্ন দেখেছিলেন- বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি সোনার বাংলাদেশের। সে দেশে জঙ্গিবাদের কোন ঠাঁই হবেনা।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. জেড. রওশন জেবিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. রাশিক লস্কর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. এ. রশিদ, ডা. নাজেরা চৌধুরী।

আরও বক্তব্য রাখেন রাফাত, শরিফ আহমদ, শফিক হাবিব, আব্দুস শহীদ বাবু, আব্দুল মতিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.