Sylhet Today 24 PRINT

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রবাসীর স্কুলবাস উপহার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৮

ইংল্যান্ড প্রবাসী গোরারাই গ্রামের সুন্দর মিয়া মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি স্কুলবাস উপহার দিয়েছেন।

শনিবার (৫ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ স্কুল বাসের উদ্বোধন করা হয়।

প্রবাসী সুন্দর মিয়ার সভাপতিত্বে ও স্কুল কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সামাদ মিয়া। বক্তব্য রাখেন স্কুল সভাপতি আবু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক মো. নুরুর ইসলাম চৌধুরী, এডভোকেট বকশি জুবায়ের, সাবেক সভাপতি লতিফুর রহমান, শিক্ষক বাবু শুকদেব গোস্বামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আব্দুল হাসিম চৌধুরী, মো. শাহজাহান, ইউপি সদস্য হাজী ইলিয়াছ মিয়া, রুবি বেগম, সাবেক মেম্বার খালিছুর রহমান, মুজিবুল হক সামছুল, হাজী লেছু মিয়া, মুহিত মিয়া, মো. কাদির মিয়া, কনর মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, হাজী জসিম উদ্দিন ও বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সকল অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্কুলবাসের উদ্বোধন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.