Sylhet Today 24 PRINT

আহত বাবুলকে দেখতে হাসপাতালে চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৮

সড়ক দুর্ঘটনায় আহত মো বাবুল মিয়াকে দেখতে ওসমানী হাসপাতালে দেখতে গিয়েছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারী কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৫ মে) দুপুর ১২টায় তারা তাঁকে দেখতে যান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি মো. সেলিম মিয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক এমরান আহমদ, ওসমানী মেডিকেল কলেজের সভাপতি মাহবুবুর রহমান, সিলেট জজ কোর্টের সহসভাপতি মো. গৌছ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এ সময় আহত ব্যক্তির চিকিৎসার খোঁজ খবর নেন এবং সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.