Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা হাবিবের অকাল মৃত্যুতে সিলেট বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৮

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক রাজপথের সংগ্রামী ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি।

রোববার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শোক প্রকাশ করেন তারা।

শোকবার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপি পরিবারের ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতাকে  হারিয়ে আমরা গভীর শোকাহত। এই অসময়ে তার চলে যাওয়ায় বিএনপি পরিবারের অনেক ক্ষতি সাধিত হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.