Sylhet Today 24 PRINT

সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন

এসএসসি পরীক্ষার ফলাফল

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৮

এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ৯৮টি জিপিএ-৫ অর্জন করেছে।


রোববার (৬ মে) প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক আনন্দমুখর পরিবেশে অধ্যক্ষ মো. ফয়জুল হক ফলাফল ঘোষণা করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলকভাবে বলেন, অর্জিত ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে।

এছাড়া তিনি শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলে সিলেটের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

এসএসসি পরীক্ষায় ২৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন, এ গ্রেড ১২৩ জন, এ মাইনাস ৪৫ জন, বি ১৯ জন এবং সি গ্রেড পেয়েছে ৫ জন।

অধ্যক্ষ অর্জিত এ ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গতবারের এসএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান ৬২টি জিপিএ-৫ অর্জন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.