Sylhet Today 24 PRINT

হাবিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ মে, ২০১৮

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

রোববার এক যৌথ শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- রাজপথের আন্দোলনের সংগ্রামের প্রিয়মুখ, তুখোড় ছাত্রদল নেতা সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.