Sylhet Today 24 PRINT

সিলেটে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৮

সিলেট জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

রোববার (৬ মে) রাত ৮টায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট মহানগর আহবায়ক মো. রাসেল আহমদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সমন্বয়কারী সেলিম আহমদ। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান সোহেল, ইমরান আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমিন হোসাইন, ইকবাল আহমদ, সোহেল আহমদ, সাজ্জাদ হোসেন, সামছুর রহমান, সুহেদ চৌধুরী, শাহজাহান মিয়া, ছানা মিয়া, মাহফুজ করিম, এখলাছুর রহমান আব্বাস, জাকির হোসাইন, বদরুল ইসলাম, খুর্শেদ আলম, মিসবাহ উদ্দিন, আব্দুল জলিল ছাড়াও জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক পার্টির আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.