Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ক্রীড়ালেখক সমিতি নির্বাচনে মান্না সভাপতি, আহবাব সম্পাদক

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৮

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (ক্রীড়ালেখক সমিতি) এর শাখা সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৮-২০ সালের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মান্না চৌধুরী (দৈনিক মানবজমিন ও সিলেট সুরমা) ও সাধারণ সম্পাদক পদে আহবাব মোস্তফা খান (দৈনিক জালালাবাদ) নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ মে) দুপুরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এ কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।

এছাড়া সহসভাপতি পদে শফিকুর রহমান চৌধুরী (বাংলাদেশ বেতার), যুগ্ম সম্পাদক পদে মিজান আহমদ চৌধুরী (সিলেটের সকাল) ও কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম কামাল (দৈনিক সিলেট সুরমা ও সিলেটভিউ২৪ডটকম) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সহসভাপতি ও এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমান এবং সমিতির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র স্পোর্টস রিপোর্টার কবিরুল ইসলাম।

এর আগে নির্বাচন উপলক্ষে বিশেষ সাধারণ সভায় সমিতির সিলেট শাখার আহবায়ক আহবাব মোস্তফা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরাগ আরমান, কবিরুল ইসলাম, ক্রীড়ালেখক সমিতি সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, শফিকুর রহমান চৌধুরী, মান্না চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সদস্য মাহবুবুল আলম সাদেক, কাইয়ুম আল রনি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.