Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে কার্ল মার্ক্সের জন্মদিন পালন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৮

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে কার্ল মার্কসের ২০০তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মে) নগরীর বন্দরবাজারস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে ও সম্পাদকমন্ডলীর সদস্য ও নারীমুক্তি সিলেট জেলা সভানেত্রী ইন্দ্রানী সেন সম্পার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী, পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য দিনবন্ধু পাল, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুবাশ্বির আলী, মিলন ওঁরা, খোকন আহমদ, দিন ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.