Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা লায়েকের অকাল মৃত্যুতে জেলা বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০১৮

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লায়েক আহমদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি।

মঙ্গলবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তাঁরা বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপি পরিবারের ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতাকে হারিয়ে আমরা গভীর শোকাহত। এই অসময়ে তার চলে যাওয়ায় বিএনপি পরিবারের অনেক ক্ষতি সাধিত হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.