Sylhet Today 24 PRINT

প্রতিবন্ধীদেরকে কাউন্সিলর আফতাবের হুইল চেয়ার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ মে, ২০১৮

নগরীর ১২ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খান। বুধবার (৯ মে) সিলেট নগরীর পশ্চিম পীর মহলাস্থ ৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে হেল্পফুল হ্যান্ড ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে তাদের এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জালালাবাদ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি এড. আব্দুর রহমান, বিশিষ্ট মুরব্বী নওশেরান চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, যুবলীগ নেতা জুবেল আহমদ, রুজিনা আক্তার শিপা, সেলিনা আক্তার লুনা, জালাল উদ্দীন মুকুল, সাকলাইন দেওয়ান রুজেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.