Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস শহিদের পরিবারকে অনুদান প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ মে, ২০১৮

সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের পীরপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস শহিদের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে চব্বিশ হাজার টাকার অনুদানের চেক বুধবার (৯ মে) সকালে পীরপুর গ্রামে গিয়ে  প্রদান করেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, বিশিষ্ট মুরব্বী হাজী মিসবাহ উদ্দিন, হাজী জালাল উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, মেম্বার এনাম হোসেন, গিয়াস উদ্দিন, মুরব্বী মকবুল হোসেন, হাজী শফিকুর রহমান, নুরুল হক, মালাই মিয়া,  আলীম উদ্দিন,মাস্টার আব্দুল করিম, আওয়ামীলীগ নেতা লয়লুছ চৌধুরী, মহি উদ্দিন, এলাকার যুবক আব্দুল আল রিপন, আজমল হোসেন, মুস্তাক আহমদ, নিহত আব্দুস শহীদের ছেলে কবির আহমদ, আলী আহমদ প্রমুখ।

এদিকে সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হওয়া পীরপুর গ্রামের ঘরবাড়ী পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান। এবং ভাঙ্গন থেকে রক্ষার জন্যে দ্রুত ব্যবস্থা নেয়ার ব্যাপারে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন তিনি। এতে উপস্থিত ছিলেন উপজেলা  প্রকৌশলী অফিসের কর্মকর্তা জামাল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.