Sylhet Today 24 PRINT

আওয়ামীলীগ নেতা ছানাওরের বাসায় মিসবাহ সিরাজ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ মে, ২০১৮

জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ছানাওরের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সোমবার (৭ মে) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তারা আগামী জাতীয় সংসদ ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় কার্যক্রম গতিশীল  করার লক্ষ্যে বিস্তারিত আলাপ আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম,  জেলা আওয়ামীলীগ নেতা এম এ হান্নান, স্বেচ্ছাসেবক লীগ মহানগর সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সিনিয়র সহ সভাপতি মুহিব উস সালাম রিজভী, সহ সভাপতি এনায়তুল বারী মোর্শেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.