Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বারে বিএসটিআই সনদপত্র প্রাপ্তি বিষয়ক সেমিনার ১৪ মে

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৮

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে 'বিএসটিআই সনদপত্র প্রাপ্তি' বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ মে) সকাল ১০টায় চেম্বার কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে বিএসটিআই সনদপত্র প্রাপ্তির পদ্ধতি বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হবে। সেমিনারে অংশগ্রহণে আগ্রহীদের ১৩ মের মধ্যে জেল রোডস্থ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে নাম রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। রেজিস্ট্রেশন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭৯৪৪৯৯৬৮৪, ৭১৬০৬৯, ৭১৪৪০৩। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.