Sylhet Today 24 PRINT

কার্ল মার্কসের জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভা শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৮

কার্ল মার্কসের ২০০তম জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভা শনিবার (১২ মে) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (সাহিত্য আসর কক্ষ) অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড আলমগীর হোসেন দুলাল ও কমরেড ফখরুদ্দিন কবির আতিক। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়।

বিজ্ঞপ্তিতে কমরেড উজ্জ্বল রায় পার্টি সিলেট জেলার সকল সদস্য, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আলোচনা সভায় অংশগ্রহণের আহবান জানান।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.