Sylhet Today 24 PRINT

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১১৭তম পাঠচক্র

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ মে, ২০১৮

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১১৭তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন। বিশেষ আলোচক ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের ২৭ ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছয়েফ খাঁন।

সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সদস্য ফাহিমুল ইসলামের কণ্ঠে সিলেটের যুদ্ধকথা থেকে পাঠ অনুষ্ঠিত হয়।

পাঠ-প্রতিক্রিয়া জানান তাজ উদ্দিন আহমদ তাজ, সোহানুর আলী মিরাজ, ছাব্বির আহমদ তালুকদার, মামুন আহমদ, এম. মাহমুদ আলী, আজমল হোসেন, রানা পাটোয়ারী, জাহিদুল ইসলাম, আফজল হোসেন, জাহেদ আহমদ, ফখরুল আহমদ, ফিদা, ওয়াফিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.