Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা সুমনের অকাল মৃত্যুতে আরিফের শোক

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৮

সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম সুমনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১১ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির অন্যতম একজন তরুণ রাজনীতিবিদ ফয়জুল ইসলাম সুমনের অকাল মৃত্যু সিলেট মহানগর বিএনপির অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.