Sylhet Today 24 PRINT

মা দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তাদের সেমিনার ও স্বাস্থ্য ক্যাম্প

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৮

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে সেমিনার ও দ্বিতীয় দিনের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মে) রাত ৮টায় জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তৃণমূলের সহসভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির পরিচালক হিমাংশু মিত্রের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক জিয়া উদ্দিন জিয়া, হায়দ্রাবাদ স্টার হাসপাতালের ড. মুরারী, মুম্বাই কুরিয়া হাসপাতালের ড. পারসন, ড. স্বপন, শামিয়া চৌধুরী, মো. মাহবুব, মিনারা বেগম, নুরুন্নাহার বেবি, এডভোকেট বদরুল, অনিতা দাশ দুপ্ত, জেএসপিআর কোরে সোহেল, ড. নবীন শর্ম্মা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.