Sylhet Today 24 PRINT

রমজান উপলক্ষে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ মে, ২০১৮

দক্ষিণ সুরমায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) সকালে উপজেলার মোগলাবাজারে একটি কমিউনিটি সেন্টারে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডমিন এন্ড অপস) দক্ষিণ মুহম্মদ আব্দুল ওয়াহাব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হোসাইন, সিলেট টুরিস্ট ক্লাবের সভাপতি মো. আবু হানিফা।

বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা হাজী বাবুল মিয়া, সোনাহর আলী সোনা, দিলোয়ার হোসেন, নামর আলী, ট্রাস্টের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, হারুনুর রশিদ হীরন, ময়নুল ইসলাম মনজুর, শিহাব উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা দলের ফুটবলার আজিজ রহমান, শামসুল ইসলাম সাজু, দৈনিক যুগভেরীর সাংবাদিক মো. মনিরুজ্জামান রনি, সোহাগ তালুকদার, আব্দুল জব্বার, মঈন উদ্দিন, শাহিন মিয়া প্রমুখ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মোগলাবাজারসহ পার্শ্ববর্তী এলাকার অর্ধ সহস্রাধিক হতদরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.