Sylhet Today 24 PRINT

নগরীতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ মে, ২০১৮

সিলেট নগরীর বঙ্গবীর রোডস্থ তাসিন এন্ড নিয়াজ ট্রেডিং এ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ মে) এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাখার শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম আনু, জাকির হোসেন চৌধুরী, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর পরিচালক মনসুর আলম, আকমল আলী মালাই, রুহুল আমিন, জহির আহমদ, সোহেল আহমদ, ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.