Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর বিএনপির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ মে, ২০১৮

সিলেট মহানগর বিএনপির ১৭নং ওয়ার্ডের প্রচার সম্পাদক গিয়াস আহমদের পিতা আব্দুল মালেক মানিক মিয়ার (৭০) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

বুধবার এক শোকবার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন- সিলেট মহানগরের ১৭ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক গিয়াস আহমদের পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এদিকে, ১৭নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক গিয়াস আহমদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.