Sylhet Today 24 PRINT

মেট্রোসিটি উইমেন্স কলেজের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ মে, ২০১৮

মেট্রোসিটি উইমেন্স কলেজের বার্ষিক ম্যাগাজিন ’জাগরণ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার  (১৬ মে) উপশহরস্থ ক্যাম্পাসে  প্রধান অতিথি হিসাবে মোড়ক উন্মোচন করেন সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন খানের সভাপতিত্বে প্রভাষক গোলাম কিবরিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, জহিরিয়া এমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, কলেজের শিক্ষা পরিচালক শাহাজাহান আলী।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক। আরো বক্তব্য রাখেন কলেজের পরিচালক রোটারিয়ান নুরুল হক সোহেল,বাহার উদ্দিন বাহার,সৈয়দ আনোয়ার আমদ নোমান।

উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক ও কো-অডিনেটর আলা উদ্দিন আলাল, সিনিয়র প্রভাষক আয়শা আক্তার,নীলুফা ইয়াসমীন,আরিফা সুন্নাহ, মোশাহিদ আহমদ, ইফতেখার নোমান,বিক্রম দে, পপি বিশ্বাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.