Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে রোটারি ক্লাবের এডালট এডুকেশন সেন্টারের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ মে, ২০১৮

রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের উদ্যোগে পৌর শহরের আল-আমিন মার্কেট গেটওয়ে সেন্টারে সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য এডালট এডুকেশন সেন্টার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) বেলা ২টায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে রোটারিয়ান এমরান হোসেন দিপকের পরিচালনায় এডালট এডুকেশন সেন্টার এবং একই দিনে পৌর শহরের নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আধুনিকমানের স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করা হয়।

উভয় উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের পিপি রোটারিয়ান গৌউছ উদ্দিন খান, পিপি রোটারিয়ান ফখর উদ্দিন, রোটারিয়ান সাব্বির আহমদ, রোটারিয়ান জামিল হোসেন, রোটারিয়ান আলাল উদ্দিন, রোটারিয়ান জানে আলম, রোটারিয়ান রাজকুমার কর রাজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.