Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে মুক্তিযোদ্ধা প্রজন্ম সাংবাদিক ফোরামের সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ মে, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্ম সাংবাদিক ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক জেড এস শামসুল। সদস্য সচিব হোসেইন আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সিলেট জেলা কমান্ডের সিনিয়র সহসভাপতি মো. সারোয়ার আহমদ চৌধুরী, সহসভাপতি আব্দুর কাদির, মো. কামাল আহমদ, জয়দ্বীপ চক্রবর্তী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস একটি মাইলফলক। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে সুগম হয় মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.