Sylhet Today 24 PRINT

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা ২২ মে

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ মে, ২০১৮

২০মে ১৫তম 'বিশ্ব মেট্রোলজি দিবস'। 'বিশ্ব মেট্রোলজি দিবস' উপলক্ষে সিলেট বিএসটিআই আঞ্চলিক অফিস এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২ মে মঙ্গলবার সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ ও সিলেট ক্যাব এর সভাপতি জামিল চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান খাঁন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.