Sylhet Today 24 PRINT

সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের মায়ের মৃত্যুতে আরিফের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ মে, ২০১৮

সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদের মা সৈয়দা আলিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (২০ মে) এক শোকবার্তায় সিসিক মেয়র বলেন, সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের রত্নগর্ভা মা সৈয়দা আলিমা খাতুনের মৃত্যু সিলেটের ধর্মপ্রাণ নারী সমাজের অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।

এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.