Sylhet Today 24 PRINT

সিলেট কৃষিবিদ ইনস্টিটিউশনের ইফতার মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ মে, ২০১৮

কৃষিবিদ ইনস্টিটিউশন সিলেট জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মে) নগরীর একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা শাখার সভাপতি সাজিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এ. এম. এম সালেহ।

কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সিকৃবি এডিশনাল রেজিস্ট্রার ডা. শাজাহানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব খায়রুল আলম প্রিন্স, ডিআইজি কামরুল আহসান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. মাহবুবুল হক, সিকৃবির উপাচার্য ড. মো. গোলাম শাহি আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর সাবেক পরিচালক এ এম এম মতিউর রহমান, উপপরিচালক বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তর সিলেটের উপপরিচালক মো. গিয়াস উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক আবুল হাসেম, সিকৃবি প্রফেসর আনোয়ার হোসেন, পরিবেশ পরিচালক মো. সালাহ উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.