Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ মে, ২০১৮

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারাবই বাজারে আলোকিত সামাজিক সংস্থার উদ্যোগে এবং দাউদপুর যুব কল্যাণ সমিতির সহযোগিতায় গরীব ও দুঃস্থদের মধ্যে প্রতি বছরের মত এবারও মানুষের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ মে) মানব সেবাই হোক আমাদের উদ্যম এই স্লোগানে আলোকিত সামাজিক সংস্থার সভাপতি সুফিয়ান হোসেনের সভাপতিত্বে এবং দাউদপুর যুব কল্যাণ সমিতির সভাপতি সাদিকুর রহমানের সঞ্চালনায় ত্রাণসামগ্রীর কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুফিয়ান হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য আহমেদ শিহাব খান, মাহফুজুর রাহমান মাসুম,সারোয়ার ও মুজাক্কির হোসেন।

এ সময় আলোকিত সামাজিক সংস্থা ও দাউদপুর যুব কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.