Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট থানায় নবাগত ওসির যোগদান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৮ মে, ২০১৮

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. জলিল। রোববার (২৭ মে) রাত ৯টায় তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ২০১১-১২ সালে পার্শ্ববর্তী জৈন্তাপুর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

যোগদানের পরে গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মো. জলিল জানান, আমার কর্ম কালীন সময়ে কোন ধরণের মাদক চলবেনা। যে কোন মূল্যে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে। কোন ক্রমেই নদীতে অবৈধ বোমা মেশিন চলতে দেয়া হবেনা। সর্বপরি অপরাধ দমনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবো।

গোয়াইনঘাটে কর্ম কালীন সময়ে তিনি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতাদানে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.