সংবাদ বিজ্ঞপ্তি | ২৯ মে, ২০১৮
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল ৩০ মে বুধবার বিকেলে সিলেট নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সমিতির উপদেষ্টা পরিষদ, কার্যকরী কমিটি ও আজীবন সদস্যবৃন্দকে ইফতার মাহফিলে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সমিতির সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও সাধারণ সম্পাদক মো. রুস্তম খান।