Sylhet Today 24 PRINT

চা জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান ৩১ মে

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ মে, ২০১৮

চা শ্রমিক ও চা জনগোষ্ঠীর শিক্ষার সামগ্রিক অধিকার বাস্তবায়নের দাবিতে ‘চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর উদ্যোগে ৩১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় চা বাগান অধ্যুষিত জেলা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

বুধবার (৩০ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট শহীদ মিনারে বিভিন্ন বাগানের ছাত্ররা মিলিত হয়ে বেলা ১১টায় মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করবেন।

কর্মসূচি সফল করতে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরী সবাইকে আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.