সিকৃবি প্রতিনিধি | ৩০ মে, ২০১৮
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ মে) সিলেট নগরীর একটি হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।
ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভায় সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, রোজার মাধ্যমে আল্লাহ সৎ ও পুণ্যবান মানুষকে সফলতা ও মুক্তির প্রান্তরে পৌঁছাতে চান এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, মায়া-মমতা, সৌহার্দ্য, হৃদ্যতা-ভালোবাসা সৃষ্টি করতে চান।
তিনি বলেন, প্রতিবছর অফিসার পরিষদের এরকম আয়োজনের মাধ্যমে সবার মাঝে সৌহার্দ্য সম্প্রীতি ছড়িয়ে পড়ে। ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সিকৃবি অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ সাজিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সিকৃবির রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব। সিকৃবি অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ও ডেপুটি রেজিস্টার মো. সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিকৃবির পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, লাইব্রেরিয়ান সুবির কুমার পাল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান, প্রধান প্রকৌশলী মো. ফয়জুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী মো. সারফুদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়া।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া মাহফিলে জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।