Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বার নেতৃবৃন্দের নগরীর বিভিন্ন বিপণী বিতান পরিদর্শন

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ মে, ২০১৮

রমজান মাস উপলক্ষে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি গৃহীত বাজার পরিদর্শন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (৩০ মে) নগরীর কুমারপাড়া, নয়াসড়ক ও পূর্ব জিন্দাবাজার এলাকার কাপড়ের বিপণী বিতান সমূহ পরিদর্শন করেছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।

এসময় সিলেট চেম্বারের সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ বলেন, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের পূর্বে কাপড়ের ব্যবসা জমজমাট হয়ে উঠে। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলে আমরা আশাবাদী। তিনি বলেন, আমরা গত কিছুদিন যাবৎ নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা শাক-সবজী ও মাছ-মাংসের দোকান পরিদর্শন করেছি। ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা দেখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট চেম্বার এ কর্মসূচী গ্রহণ করেছে। তিনি নয়াসড়ক, কুমারপাড়া ও পূর্ব জিন্দাবাজারে অবস্থিত বিভিন্ন ছোট-বড় দোকান, শো-রুম, শপিং মল ইত্যাদি পরিদর্শন করে বেচা-কেনার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

আসন্ন ঈদ সামনে রেখে কোন ধরনের চাঁদাবাজি বা যেকোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে সাথে সাথে পুলিশ প্রশাসনকে অবগত করার অনুরোধ জানান তিনি। বিভিন্ন মার্কেট ও শো-রুমের সামনে যানবাহন নিয়ন্ত্রণের জন্য নিজস্ব প্রহরী রাখায় কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান এবং যেসব ব্যবসা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থা নেই সেসব প্রতিষ্ঠানে যথাশীঘ্র সম্ভব লোক নিয়োগের অনুরোধ জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, হুমায়ুন আহমেদ, কুমারপাড়া, নয়াসড়ক এবং পূর্ব জিন্দাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.